কবে শুরু হচ্ছে IPL 2026? সময়সূচী Ipl full updates 2026


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯ তম আসর IPL 2026 নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। BCCI এবং IPL গভর্নিং কাউন্সিলের তরফে বেশ কিছু বড় আপডেট এসেছে। গতবার RCB প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার সব দলই নতুন করে শক্তি বাড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক এবারের IPL এর সব খবর একসাথে।




১. কবে শুরু হচ্ছে IPL 2026? সময়সূচী নিয়ে ধোঁয়াশা


প্রথমে জানা গিয়েছিল IPL 2026 শুরু হবে ২৬শে মার্চ। কিন্তু এখন নতুন আপডেট অনুযায়ী টুর্নামেন্ট শুরু হতে পারে ২৮শে বা ২৯শে মার্চ থেকে। ফাইনাল হবে ৩১শে মে রবিবার। BCCI এর ভারপ্রাপ্ত CEO হেমাং আমিন সব ফ্র্যাঞ্চাইজিকে এই বিষয়ে জানিয়েছেন।


পুরো সূচি এখনো প্রকাশ হয়নি। এর মূল কারণ হলো পশ্চিমবঙ্গ, আসাম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা না করা পর্যন্ত ইডেন গার্ডেন্স কলকাতা, চিপক চেন্নাই ও গুয়াহাটির ম্যাচের সূচি চূড়ান্ত করা সম্ভব নয়। তাই BCCI এবার দুই ধাপে সূচি প্রকাশ করবে। প্রথম অর্ধের সূচি মার্চের ৬-৭ তারিখের মধ্যে চলে আসবে বলে জানা গেছে।


আরেকটি বড় খবর হলো উদ্বোধনী ম্যাচ। নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন RCB-র ঘরের মাঠে প্রথম ম্যাচ হয়। RCB গত ৩রা মার্চ ঘোষণা করেছে তারা চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫টি হোম ম্যাচ খেলবে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনও জানিয়েছে তারা ফাইনাল ও একটি প্লে-অফ ম্যাচ আয়োজন করতে চায়। গত বছর বিজয় উৎসবে দুর্ঘটনার পর চিন্নাস্বামীতে ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু সরকার শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে।


২. T20 বিশ্বকাপের পরেই IPL, PSL এর সাথে সংঘর্ষ


এবারের সূচি খুব টাইট। ২০২৬ T20 বিশ্বকাপ হবে ৭ই ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায়। তার ঠিক ২০ দিন পরেই শুরু হবে IPL। এর ফলে পাকিস্তান সুপার লিগ PSL এর সাথে আবার সংঘর্ষ হবে। PSL চলবে ২৬শে মার্চ থেকে ৩রা মে পর্যন্ত। অনেক বিদেশি খেলোয়াড়কে দুটি লিগের মধ্যে একটিকে বেছে নিতে হবে। BCCI ইতিমধ্যেই সব বিদেশি বোর্ডের কাছে খেলোয়াড়দের NOC একসাথে পাঠাতে বলেছে।


৩. নতুন নিয়ম - এবার IPL হবে আরও কড়া


IPL 2026 এ BCCI ৫টি বড় নিয়ম বদল এনেছে যা খেলাকে বদলে দেবে।


ক) Impact Player নিয়ম থাকছে: অনেক সিনিয়র প্লেয়ার যেমন অক্ষর প্যাটেল এই নিয়মের বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন এতে অলরাউন্ডারের গুরুত্ব কমে যাচ্ছে। কিন্তু BCCI জানিয়ে দিয়েছে এই নিয়ম অন্তত ২০২৭ সাল পর্যন্ত থাকবে। এর ফলে ২০০+ রানের ম্যাচ আরও বেশি দেখা যাবে।


খ) ক্যাচের কড়া নিয়ম: এখন থেকে ক্লিন ক্যাচ নিয়ে কোনো ছাড় নয়। ফিল্ডারকে শুধু বল নয়, নিজের শরীরের উপরেও ১০০% নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি ক্যাচ নিয়ে পড়ে যান বা ভারসাম্য হারান, তাহলে সেটা নট আউট। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং নিতিন মেনন সব অধিনায়ককে ভিডিও দেখিয়ে বুঝিয়েছেন।


গ) প্র্যাকটিসে নিষেধাজ্ঞা: ম্যাচের দিন কোনো দল মূল পিচে অনুশীলন করতে পারবে না। পিচ যাতে ভালো থাকে তার জন্য এই নিয়ম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিটি দলের জন্য আলাদা আলাদা প্র্যাকটিস উইকেট তৈরি করা হয়েছে।


ঘ) অরেঞ্জ ও পার্পল ক্যাপ বাধ্যতামূলক: এখন থেকে সর্বোচ্চ রান সংগ্রাহককে মাঠে কমলা টুপি এবং সর্বোচ্চ উইকেট শিকারীকে বেগুনি টুপি পরে খেলতে হবে। দর্শকরা সহজে বুঝতে পারবেন।


ঙ) বল ও ব্যাটের চেক: আম্পায়াররা যে কোনো সময় বল ও ব্যাটের মাপ পরীক্ষা করতে পারবেন।


৪. নিলাম, ট্রেড ও দলবদলের বড় খবর


গত ১৬ই ডিসেম্বর আবুধাবিতে IPL 2026 এর মিনি নিলাম হয়েছিল। মোট ৩৬৯ জন খেলোয়াড়ের লিস্ট থেকে ৭৭ জনকে কেনা হয়েছে, যার মধ্যে ৩১ জন বিদেশি।


সবচেয়ে বেশি টাকা ছিল KKR এর কাছে - ৬৪.৩০ কোটি টাকা কারণ তাদের ১৩টি জায়গা খালি ছিল। তার পরেই ছিল CSK - ৪৩.৪০ কোটি টাকা।


এবারের সবচেয়ে বড় ট্রেড দুটি হলো:

রবীন্দ্র জাদেজা ১৪ কোটি টাকায় চেন্নাই থেকে রাজস্থান রয়্যালসে গেছেন।

সঞ্জু স্যামসন ১৮ কোটি টাকায় রাজস্থান থেকে চেন্নাই সুপার কিংসে এসেছেন। এটি IPL ইতিহাসের অন্যতম বড় ট্রেড।


এছাড়া KKR ইঞ্জুরির কারণে নভদীপ সাইনিকে দলে নিয়েছে। তার আগে তিনি RCB এবং রাজস্থানের হয়ে খেলেছেন।


৫. কোন দল কতটা শক্তিশালী?


RCB: গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। বিরাট কোহলিরা এবার টানা দুবার কাপ জিততে মরিয়া।

KKR ও CSK: সবচেয়ে বেশি টাকা নিয়ে নতুন দল গড়েছে। তরুণ খেলোয়াড়দের দিকে নজর দিয়েছে।

SRH: ১০টি জায়গা খালি থাকায় তারাও বড় দল গড়েছে।


BCCI জানিয়েছে আগামী সপ্তাহে অধিনায়কদের মিটিং হবে এবং নতুন নিয়ম নিয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে। বিদেশি খেলোয়াড়দের NOC একসাথে চলে আসবে।


মোট কথা, IPL 2026 হতে চলেছে আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক ও নিয়মকানুনে ভরা। ভোটের কারণে সূচিতে পরিবর্তন হলেও মাঠের লড়াই একই থাকবে।




Tags.

Ipl auction updates 

Ipl news info

Ajker bangla news 

Kkr news

Csk news

Virat Kohli news

Dhoni ipl news 


Post a Comment

Thank you visit again

নবীনতর পূর্বতন