CoinEx বন্ধ হয়ে যাচ্ছে? Important Notice on CoinEx Orderly Cessation of Operation

 CoinEx বন্ধ হয়ে যাচ্ছে

CoinEx বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরটি এখন ক্রিপ্টো দুনিয়ায় সবচেয়ে বড় খবর। আপনি যদি CoinEx এ ট্রেড করেন বা আপনার টাকা CoinEx এ থাকে তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



হংকং ভিত্তিক জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ CoinEx গত 15 সেপ্টেম্বর 2026 তারিখে ঘোষণা করেছে যে তারা তাদের সব কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। তারা একটি Orderly Cessation of Operations শুরু করেছে।


CoinEx কেন বন্ধ হয়ে যাচ্ছে?


CoinEx তাদের অফিসিয়াল নোটিশে তিনটি কারণ বলেছে।


প্রথম কারণ হলো ক্রিপ্টো মার্কেটের দীর্ঘ মন্দা। বিটকয়েনের দাম 2025 সালের অক্টোবর মাসে 1 লাখ 30 হাজার ডলার ছিল, এখন তা 60 হাজার ডলারের কাছে ঘোরাঘুরি করছে।


দ্বিতীয় কারণ হলো ট্রেডিং ভলিউম কমে যাওয়া। জুলাই মাসে গড় দৈনিক ট্রেডিং ভলিউম ছিল মাত্র 2.2 বিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম।


তৃতীয় কারণ হলো বিভিন্ন দেশে নিয়ম কানুন ও কমপ্লায়েন্স খরচ অনেক বেড়ে গেছে। এই সব কারণে এক্সচেঞ্জ চালানো আর সম্ভব হচ্ছে না।


CoinEx এর প্রতিষ্ঠাতা Haipo Yang তার X হ্যান্ডেলে বলেছেন, CoinEx ইন্ডাস্ট্রির লিডিং এক্সচেঞ্জ হতে পারেনি। আর সিকিউরিটি ও কমপ্লায়েন্সের ঝুঁকি সামলানো দিন কঠিন হয়ে যাচ্ছে। তিনি চাইলে এক্সচেঞ্জটি বিক্রি করে দিতে পারতেন, কিন্তু তিনি একটি পরিষ্কার সমাপ্তি চান।


CoinEx বন্ধ হওয়ার সম্পূর্ণ সময়সূচি


CoinEx ধাপে ধাপে তাদের সার্ভিস বন্ধ করবে। সব ইউজারদের জন্য সময়সূচি জানা জরুরি।


15 সেপ্টেম্বর 2026 থেকে যা বন্ধ হচ্ছে


1. নতুন ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ বন্ধ।

2. রেফারেল কমিশন দেওয়া বন্ধ।

3. ফিয়াট সার্ভিসে নতুন বিজ্ঞাপন বা অর্ডার নেওয়া বন্ধ।

4. ফিউচার ট্রেডিং Reduce Only মোডে চলে গেছে। আপনি শুধু পুরানো পজিশন বন্ধ করতে পারবেন, নতুন পজিশন খুলতে পারবেন না।


22 সেপ্টেম্বর 2026 থেকে যা বন্ধ হচ্ছে


এই দিন থেকে বেশিরভাগ সার্ভিস বন্ধ হয়ে যাবে।


1. অন চেইন ডিপোজিট বন্ধ।

2. ফিয়াট সার্ভিস সম্পূর্ণ বন্ধ।

3. ফিউচার ট্রেডিং সম্পূর্ণ বন্ধ। আপনার যদি কোনো ওপেন পজিশন থাকে তাহলে তা প্ল্যাটফর্ম জোর করে সেটেল করে দেবে। তাই 22 তারিখের আগেই নিজে থেকে পজিশন বন্ধ করে দিন।

4. মার্জিন ট্রেডিং, ক্রিপ্টো লোন, স্টেকিং, Earn প্রোডাক্ট বন্ধ।


29 সেপ্টেম্বর 2026 থেকে যা বন্ধ হচ্ছে


এই দিন স্পট ট্রেডিং বন্ধ হয়ে যাবে। সব স্পট পেয়ার ক্লোজ হয়ে যাবে এবং আপনার সব ওপেন অর্ডার ক্যানসেল হয়ে যাবে। CET টোকেনের ডিপোজিট 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে।


22 ডিসেম্বর 2026 - শেষ তারিখ


উইথড্রয়াল সার্ভিস 22 ডিসেম্বর 2026 রাত 2 টা UTC পর্যন্ত খোলা থাকবে। এটাই আপনার টাকা তোলার শেষ সুযোগ।


আপনার টাকা কি নিরাপদ?


CoinEx বলেছে তাদের রিজার্ভ রেশিও 100 শতাংশের বেশি আছে। মানে সব ইউজারের টাকা সম্পূর্ণ ব্যাকড আছে এবং আপনি পুরো টাকা তুলতে পারবেন।


তবে একটি সতর্কতা আছে। যদি আপনি 29 সেপ্টেম্বরের পরেও আপনার টাকা না তোলেন, তাহলে আপনার সব কয়েন USDT তে বিক্রি করে দেওয়া হতে পারে। আর 22 ডিসেম্বরের পরেও যদি টাকা পড়ে থাকে, তাহলে তা একটি আলাদা কাস্টডিতে চলে যাবে যেখানে প্রতি মাসে আপনার ব্যালেন্সের 5 শতাংশ ফি কাটা হবে। কাস্টডি ক্লেমের শেষ তারিখ 22 আগস্ট 2028।


আপনার এখন কি করা উচিত?


যদি আপনার CoinEx এ টাকা থাকে তাহলে এখনই এই কাজগুলো করুন।


1. আজ থেকেই আর কোনো টাকা CoinEx এ ডিপোজিট করবেন না।

2. আপনার যদি ফিউচার বা মার্জিনে ওপেন পজিশন থাকে তাহলে 22 সেপ্টেম্বরের আগেই বন্ধ করে দিন।

3. আপনার স্পট ব্যালেন্স 29 সেপ্টেম্বরের আগেই অন্য এক্সচেঞ্জ যেমন Binance বা আপনার নিজের ওয়ালেটে সরিয়ে নিন।

4. শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। শেষের দিকে নেটওয়ার্ক জ্যাম হতে পারে।


CoinEx 2017 সালে চালু হয়েছিল। 9 বছর ধরে তারা 200 টির বেশি দেশে সার্ভিস দিয়েছে। 2023 সালে তারা আমেরিকার মার্কেট ছেড়ে দিয়েছিল। এই বছর BitMart এবং BitMEX এর মতো বড় এক্সচেঞ্জও বন্ধ হয়ে গেছে। এটি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত।


আপনার যদি CoinEx এ টাকা থাকে তাহলে দেরি না করে আজই উইথড্র করে নিন। এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা CoinEx ব্যবহার করে।



দাবিত্যাগ: এই পোস্টটি শুধু তথ্যের জন্য। কোনো আর্থিক পরামর্শ নয়। অফিসিয়াল তথ্যের জন্য CoinEx এর ওয়েবসাইট দেখুন।





 CoinEx News, CoinEx Shut Down, CoinEx Cessation of Operations, Crypto News Bangla

Post a Comment

Thank you visit again

নবীনতর পূর্বতন