বাল্য বিবাহ নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া নিয়ম | Child Marriage Zero Tolerance in West Bengal 2026

বাল্য বিবাহ নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া নিয়ম 




পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ নিয়ে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, রাজ্যে বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে নাবালিকা বিয়ে বন্ধ করা হবে।


কেন এই কড়া পদক্ষেপ?


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে পরিসংখ্যান দিয়ে বলেছেন, বাংলায় বাল্য বিবাহ দেশের মধ্যে এক নম্বরে পৌঁছে গেছে। তিনি জানান, 2026 সালের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত মাত্র 6 মাসে রাজ্যে প্রায় 60,000 নাবালিকা মেয়ের হাসপাতালে সন্তান প্রসব হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়।


জেলা ভিত্তিক তথ্য অনুযায়ী:


- মুর্শিদাবাদ: 12,847 জন নাবালিকা মা হয়েছেন - সবার উপরে

- দক্ষিণ 24 পরগনা: 4,178 জন

- পূর্ব বর্ধমান: 3,777 জন

- মালদা: 3,743 জন

- পশ্চিম মেদিনীপুর: 3,270 জন


সবচেয়ে কম ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় - 1806 জন। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের রাজ্যে এত জেলও নেই। সবচেয়ে বড় জেল বহরমপুরে 1700 জন থাকতে পারে। 6 মাসে এত সংখ্যা, পুরো বছরের হিসাব করলে কি হবে।"


শুভেন্দু অধিকারীর নতুন নিয়ম কি কি?


7 সেপ্টেম্বর 2026 নবান্ন থেকে মুখ্যমন্ত্রী 5 টি কড়া নিয়মের কথা ঘোষণা করেছেন:


1. বাড়ি বাড়ি অভিযান:

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী যে সব নাবালিকা হাসপাতালে সন্তান প্রসব করেছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাবে। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, CDPO, পুলিশ একসাথে কাজ করবে।


2. শোকজ লেটার:

প্রত্যেক নাবালিকা বধূর পরিবার এবং তার স্বামীর কাছে স্বাস্থ্য দপ্তর থেকে শোকজ লেটার যাবে। স্ত্রীর বয়স 18 এবং স্বামীর বয়স 21 প্রমাণ করতে হবে। প্রমাণ হিসাবে স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে হবে। প্রমাণ করতে না পারলে কড়া শাস্তি।


3. যারা শাস্তি পাবে:


- বর বা স্বামী

- মেয়ে ও ছেলের বাবা-মা, পরিবারের সদস্য

- বিয়ে দেওয়া পুরোহিত বা কাজি

- ঘটক বা মধ্যস্থতাকারী


কাউকেই রেয়াত করা হবে না। ধর্ম, জাতপাতের ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নেওয়া হবে।


4. কোন আইনে শাস্তি হবে?


- Prohibition of Child Marriage Act 2006: এই আইনে 2 বছর পর্যন্ত জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে।

-POCSO Act: 18 বছরের নিচে যৌন সম্পর্ক হলে POCSO ধারা 3 ও 4 অনুযায়ী 10 বছরের জেল। মেয়ের বয়স 16 বছরের কম হলে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নাবালিকা গর্ভধারণ করলে 20 বছরের জেল হতে পারে।

ভারতীয় ন্যায় সংহিতা: নতুন আইন অনুযায়ীও মামলা হবে।


5. সরকারি সুবিধা বন্ধ:

বাল্য বিবাহ প্রমাণিত হলে স্বামী ও দুই পরিবারের সমস্ত সরকারি সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হবে। "রাস্তায় গড়াগড়ি খেলেও পাবেন না" বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।


ইতিমধ্যে অ্যাকশন শুরু:


মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অ্যাকশন শুরু হয়েছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় 9 এবং 10 সেপ্টেম্বর 2026 দুটি নাবালিকা বিয়ে বন্ধ করেছে পুলিশ। 16 বছরের এক নাবালিকাকে বিয়ের মন্ডপ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মেয়েটিকে Child Welfare Committee (CWC) এর হেফাজতে পাঠানো হয়েছে। বিয়ের কাজি এবং মেয়ের বাবার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 16 বছর বয়সী মেয়ে নার্সিং হোমে সন্তানের জন্ম দেওয়ার পর পুলিশ তার স্বামী আমনুল্লা খানকে POCSO আইনে গ্রেপ্তার করেছে।


মুখ্যমন্ত্রী নিজের X হ্যান্ডলে মুর্শিদাবাদের CDPO এবং সামশেরগঞ্জ পুলিশের প্রশংসা করেছেন।


আগে কি ছিল, এখন কি হলো?


আগের সরকারের আমলে বাল্য বিবাহ আটকাতে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 1000 টাকা করে এবং কলেজে ভর্তির সময় 25000 টাকা করে দেওয়া হতো। এতে স্কুলছুট কিছুটা কমলেও বাল্য বিবাহ কমেনি। কোভিডের পর বাল্য বিবাহ আরও বেড়ে গেছে।


নতুন সরকারের মতে, শুধু টাকা দিলে হবে না, কড়া আইনি পদক্ষেপ দরকার। তাই এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে বাংলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


আইন অনুযায়ী বিয়ের বয়স কত?


ভারতে আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 18 বছর এবং ছেলেদের 21 বছর। এর কম বয়সে বিয়ে বেআইনি।


আপনি কিভাবে খবর দেবেন?


যদি আপনার এলাকায় বাল্য বিবাহের খবর থাকে তাহলে 1098 Childline নম্বরে ফোন করুন। অথবা নিকটবর্তী থানা, CDPO অফিস, BDO অফিসে জানান। নাম গোপন রাখা হবে।


সোর্স বিভিন্ন টিভি চ্যানেলে


বাল্য বিবাহ শুধু আইন ভাঙা নয়, একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই এই সামাজিক ব্যাধি রুখতে সরকারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।


Ajker bangla headlines 

Ajker bangla khabor 



Post a Comment

Thank you visit again

নবীনতর পূর্বতন