বিটগেটে 351.6 মিলিয়ন ডলারের ভয়াবহ হ্যাক
গত ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ক্রিপ্টো জগতে আবারও এক বড় ধাক্কা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটগেট হ্যাক হয়েছে। প্রায় 351.6 মিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে বলে অফিসিয়ালি জানিয়েছেন বিটগেটের CEO গ্রেসি চেন।
এই ঘটনায় পুরো ক্রিপ্টো মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে হলো এই হ্যাক, কারা করল, আর আপনার টাকা কি সুরক্ষিত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কখন এবং কীভাবে হ্যাক হলো?
বিটগেটের সিকিউরিটি টিমের তথ্য অনুযায়ী, ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যা ৬:৩১ মিনিটে UTC Time তাদের সিস্টেমে অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে। হট ওয়ালেট থেকে বিপুল পরিমাণ ফান্ড বেরিয়ে যেতে থাকে অজানা ওয়ালেটে।
হট ওয়ালেট কী? সহজ ভাষায়, হট ওয়ালেট হলো সেই ওয়ালেট যা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। প্রতিদিনের লেনদেন, উইথড্রয়াল দ্রুত করার জন্য এক্সচেঞ্জগুলো হট ওয়ালেট ব্যবহার করে। আর কোল্ড ওয়ালেট থাকে অফলাইনে, যা অনেক বেশি সুরক্ষিত।
হ্যাকাররা শুধু হট ওয়ালেটকেই টার্গেট করেছে। কোল্ড ওয়ালেট সম্পূর্ণ সুরক্ষিত আছে বলে জানিয়েছে বিটগেট।
অন-চেইন ডিটেকটিভ Bubblemaps এবং Arkham প্রথম এই অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করেন। প্রথমে প্রায় 180 মিলিয়ন ডলারের মুভমেন্ট দেখা যায়। পরে বিটগেট নিজেই কনফার্ম করে যে ক্ষতির পরিমাণ 351.6 মিলিয়ন।
কোন কোন কয়েন চুরি হয়েছে?
CEO গ্রেসি চেন লাইভ Q and A তে জানিয়েছেন, যেসব অ্যাসেট চুরি হয়েছে তার মধ্যে রয়েছে:
Ethereum ETH
XRP XRP
Tether USDT
USDC USDC
BNB BNB
Avalanche AVAX
USDT0 Arbitrum নেটওয়ার্কের
চুরি হওয়া ফান্ডগুলো Ethereum, XRP Ledger, Avalanche, BNB Smart Chain এবং Arbitrum - এই ৫টি নেটওয়ার্ক জুড়ে ছড়িয়ে ছিল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Ethereum নেটওয়ার্কে।
একটি নতুন তৈরি ওয়ালেট 0xe410 দিয়ে শুরু মাত্র ৬ মিনিটে 19.67 মিলিয়ন ডলারের USDT0 দিয়ে ৭,১১১ টি ETH কিনে নেয়, তাও মার্কেট প্রাইসের চেয়ে ৫ শতাংশ বেশি দামে, UniswapX এবং 1inch Fusion এর মাধ্যমে। এর কারণ হলো ETH ডিসেন্ট্রালাইজড, এটা ফ্রিজ বা বাজেয়াপ্ত করা কঠিন। হ্যাকাররা তাই স্টেবল কয়েনগুলোকে দ্রুত ETH তে কনভার্ট করছে এবং অন্য চেইনে ব্রিজ করছে।
বিটগেট কী বলছে? ইউজারদের টাকা কি নিরাপদ?
হ্যাকের খবর ছড়াতেই ইউজাররা উইথড্রয়াল নিয়ে সমস্যায় পড়েন। অনেকেই টাকা তুলতে পারছিলেন না।
এরপরই বিটগেট অফিসিয়ালি জানায় তারা সাময়িকভাবে উইথড্রয়াল বন্ধ রেখেছে। ডিপোজিট এবং ট্রেডিং অবশ্য চালু আছে।
CEO গ্রেসি চেন X এ পোস্ট করে বলেন: User funds are safe. The full amount of this loss falls within the coverage of Bitget's User Protection Fund, which currently holds over 464 million dollars. Every dollar and every decision will be accounted for, transparently and in full.
অর্থাৎ, ইউজারদের টাকা নিরাপদ। এই পুরো ক্ষতি বিটগেটের ইউজার প্রোটেকশন ফান্ড থেকে কভার করা হবে, যেখানে বর্তমানে 464 মিলিয়নের বেশি আছে। তিনি আরও জানিয়েছেন, ইউজারদের অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক আছে, কোনো পরিবর্তন করা হয়নি।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতি ঘণ্টায় আপডেট দেবেন এবং ২৫শে সেপ্টেম্বর রাত ৯:৩০ UTC এর মধ্যে পুরো ঘটনার রুট কজ অ্যানালাইসিস সহ একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবেন।
হ্যাকের পিছনে কারা? উত্তর কোরিয়ার যোগ?
গ্রেসি চেন জানিয়েছেন, হ্যাকের সঙ্গে যুক্ত IP গুলো ট্রেস করে দেখা গেছে সেগুলো সম্ভবত উত্তর কোরিয়ার DPRK হ্যাকার গ্রুপের সঙ্গে যুক্ত। এর আগে Bybit এর 1.5 বিলিয়ন হ্যাকের পিছনেও উত্তর কোরিয়ার Lazarus Group এর হাত ছিল বলে অভিযোগ।
বিটগেট ইতিমধ্যে চুরি হওয়া ফান্ডের সঙ্গে যুক্ত ওয়ালেট অ্যাড্রেসগুলো ফ্ল্যাগ করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও অন-চেইন সিকিউরিটি ফার্মগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।
এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কী?
১. এক্সচেঞ্জে সব টাকা রাখবেন না: যত বড় এক্সচেঞ্জই হোক, হ্যাক হওয়ার ঝুঁকি থাকেই। বড় অ্যামাউন্ট হলে নিজের হার্ডওয়্যার ওয়ালেট বা কোল্ড ওয়ালেটে রাখুন।
২. প্রোটেকশন ফান্ড আছে কিনা দেখুন: বিটগেট, বাইনান্সের মতো বড় এক্সচেঞ্জগুলোর ইউজার প্রোটেকশন ফান্ড থাকে। কোনো এক্সচেঞ্জ ব্যবহার করার আগে দেখে নিন তাদের এমন ফান্ড আছে কিনা।
৩. আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না: হ্যাকের খবরে অনেকেই কম দামে কয়েন বিক্রি করে দেন। বিটগেটের ক্ষেত্রে কোল্ড ওয়ালেট সেফ আছে, তাই তাড়াহুড়ো করবেন না।
শেষ কথা
বিটগেটের এই 351.6 মিলিয়ন হ্যাক ২০২৬ সালের অন্যতম বড় ক্রিপ্টো হ্যাক। যদিও কোম্পানি বলছে ইউজারদের টাকা সুরক্ষিত এবং তারা ক্ষতিপূরণ দেবে, তবুও এই ঘটনা আবারও প্রমাণ করল যে ক্রিপ্টোতে Not your keys, not your coins কথাটা কতটা সত্যি।
উইথড্রয়াল কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যেই চালু হবে বলে আশা করা হচ্ছে।
Disclaimer: এই পোস্টটি শুধুমাত্র তথ্যের জন্য। এটি কোনো আর্থিক পরামর্শ নয়।

একটি মন্তব্য পোস্ট করুন
Thank you visit again