বৃষ রাশির ভাগ্য 2026




*স্বাস্থ্য ভাগ্য ২০২৬:* 

২০২৬ সালে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং পুরনো রোগ থেকে মুক্তি মিলবে। শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে যোগব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসে মন দিন। শনির প্রভাবে মাঝে মাঝে আলস্য ও ক্লান্তি ভর করতে পারে। অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত মানসিক চাপের কারণে রক্তে শর্করা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় বড় বিপদ থেকে রক্ষা পাবেন। তবে এই সময়ে আপনি একটু আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। জুন মাসের ২ তারিখের পর কান সংক্রান্ত কোনো ইনফেকশন দেখা দিতে পারে, সতর্ক থাকুন।


*অর্থ ভাগ্য ২০২৬:* নতুন বছরে আপনার অর্থনৈতিক জীবনে হঠাৎ পরিবর্তন আসবে। বছরের প্রথম দিকে হাতে টান পড়তে পারে ও আর্থিক সংকট অনুভব করবেন। আপনার ধনভাবে শনির বাধক দৃষ্টি থাকায় জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। তবে বছরের মধ্যভাগ অর্থাৎ জুন-জুলাইয়ের পর মোটা অঙ্কের অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। পরিবারের কারও অসুস্থতার পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এই বছর নতুন জমি বা ফ্ল্যাট কেনার সময় কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন। কোনো বড় লেনদেনের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।


*পরিবার ও সমাজ ২০২৬:* বাড়ির বয়স্কদের শরীরের প্রতি বিশেষ নজর দিন। পরিবারে ভালোবাসা ও একে অপরের প্রতি বোঝাপড়া আগের থেকে অনেক বাড়বে। সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার দাদা বা দিদি ব্যক্তিগত জীবনে কিছু সমস্যায় পড়তে পারেন। আত্মীয়দের থেকে এই বছর ভালো সাহায্য ও মানসিক সাপোর্ট পাবেন। মার্চ ও এপ্রিল মাসে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই কারও সঙ্গে গোপন কথা শেয়ার করবেন না। জুলাই ও ডিসেম্বরে কিছু বিরোধিতার মুখে পড়তে পারেন।


*প্রেম ও বিবাহ ২০২৬:* ২০২৬ সালে আপনার দাম্পত্য জীবন খুবই মধুর ও রোমান্টিক কাটবে। ছোটখাটো ঝগড়া সহজেই মিটে যাবে। আপনার জীবনসঙ্গী প্রতিটি কাজে আপনাকে সাপোর্ট করবেন। সঙ্গীর জন্য নতুন অলংকার বা উপহার কিনতে পারেন। জুন মাসে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করায় যাদের বিয়ে আটকে ছিল, তাদের বিয়ে ঠিক হয়ে যাবে। তবে প্রেমের সম্পর্কে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটু সাবধানে চলুন। রাগের মাথায় কটু কথা বলবেন না, এতে সম্পর্ক নষ্ট হতে পারে। মাঝে মাঝে মনে সুখের অভাব বোধ হতে পারে।


*পড়াশোনা ও চাকরি ২০২৬:* এই বছর ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত শুভ। পরীক্ষায় আশানুরূপ ভালো ফল হবে। বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। বছরের শুরুতে যে কঠোর পরিশ্রম করবেন, তার ফল মার্চ মাস থেকে পেতে শুরু করবেন। মার্চ থেকে জুনের মধ্যে চাকরিতে প্রমোশনের যোগ আছে। শনির শুভ অবস্থানের কারণে কৃষিকাজ বা জমি সংক্রান্ত ব্যবসায় বড় লাভ হবে। এপ্রিলের পর অনেকেই চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন, তা শুভ হবে। কর্মক্ষেত্রে আরও উন্নতির জন্য নতুন স্কিল শিখুন। ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করার পর নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়।

Post a Comment

Thank you visit again

নবীনতর পূর্বতন