মেষ রাশি 2026
*স্বাস্থ্য:* ২০২৬ এ শনির সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে আপনার উপর। তাই সারাবছর টেনশন, অস্থিরতা আর মানসিক চাপে ভুগতে পারেন। বছরের প্রথম ৩ মাস রাশির মালিক শক্তিশালী থাকায় শরীর ভালো থাকবে। তবে মনে সবসময় রোগের ভয় কাজ করবে। এপ্রিল-মে মাসে রাশি অধিপতি অস্ত যাওয়ায় এবং ষষ্ঠ ঘর পীড়িত হওয়ায় থাইরয়েড, স্কিন অ্যালার্জি বাড়তে পারে। ২১ জুন থেকে ১২ আগস্টের মধ্যে দাঁতের ব্যথা, ইনফেকশন এমনকি অপারেশনের যোগও আছে।
*অর্থভাগ্য:* টাকার দিক থেকে ২০২৬ বেশ মজবুত যাবে। রাহু ও বৃহস্পতি ভালো পজিশনে থাকায় হঠাৎ বড় আর্থিক লাভ হবে। LIC বা ইন্স্যুরেন্স থেকে টাকা পেতে পারেন। কিন্তু দ্বাদশে শনি থাকায় টাকা জমবে না, সঞ্চয়ে বাধা। ২ জুনের পর বৃহস্পতি কর্কটে গেলে খরচ হঠাৎ বেড়ে যাবে। ডিসেম্বরে ইনকাম বাড়বে। অযথা শপিং করে টাকা নষ্ট করবেন না। কাউকে বিনা শর্তে টাকা ধার দেবেন না। বছর শেষে লটারি বা আকস্মিক প্রাপ্তি যোগ আছে। বিলাসিতা আর ঘোরাঘুরিতে অনেক টাকা যাবে। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ভেবে করুন। একাদশে রাহু নতুন ব্যবসা থেকে লাভ দেবে।
*পরিবার ও সমাজ:* পারিবারিক দিক থেকে ২০২৬ খুব একটা সুখের নয়। দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি পরিবারের জন্য অশুভ। এই বছর সমাজের বড় বা জ্ঞানী মানুষদের সাথে পরিচয় হবে, ধর্ম নিয়ে আলোচনা হবে। ছেলে-মেয়ের ক্যারিয়ার নিয়ে চিন্তা থাকবে। জুন থেকে নভেম্বরের মধ্যে শ্বশুরবাড়িতে কোনো বিয়ে বা শুভ অনুষ্ঠান হতে পারে। ভাই-বোনের সাফল্যে আনন্দ পাবেন। আগস্ট থেকে নভেম্বরে বন্ধুদের সাথে ঝামেলা বা মতের অমিল হতে পারে।
*প্রেম ও দাম্পত্য:* প্রেমের জন্য ২০২৬ ভালো। কথা বলে সব ছোট ঝগড়া মিটে যাবে। তবে মে-জুন মাসে একটু সাবধানে থাকুন। ব্যাচেলরদের বছরের শেষে বিয়ের পাকা কথা হওয়ার চান্স আছে। বছরের মাঝে সম্পর্কে একটু টানাপোড়েন আসবে। অন্য লোকের কথায় নিজের সংসারে অশান্তি ডেকে আনবেন না। পার্টনারের ফিলিংসকে সম্মান করুন।
*পড়াশোনা ও চাকরি:* চাকরি ও ক্যারিয়ারের জন্য ২০২৬ খুব গুরুত্বপূর্ণ। মার্চ-এপ্রিলে কাজের জন্য অনেক ট্যুর করতে হতে পারে। নবম ঘরে শনির দৃষ্টি থাকায় যারা এডুকেশন লোন নিয়েছেন, তাদের চাপ কমবে। ছাত্ররা মন দিয়ে পড়বে। চাকরিজীবীদের বর্তমান চাকরি ভালো লাগবে না, বারবার চাকরি ছাড়ার কথা মনে হবে। খারাপ বন্ধুদের থেকে দূরে থাকুন। জুলাই থেকে অক্টোবরের মধ্যে ক্যারিয়ারে বড় সুযোগ আসবে।
*প্রতিকার:* প্রতি শনিবার গরিব ও অসহায় মানুষকে খাবার দান করুন।
Mehs rashi fal
Ajka rashifal
মেষ রাশি কেমন যাবে সারাদিন
আজকের রাশিফল
Ajkerrashifal
Ajkerbangla.site
www.ajkerbangla.online
Ajkerbangla com
Ajkerbangla in
Indian rashifal astrology news2026

একটি মন্তব্য পোস্ট করুন
Thank you visit again