Facebook থেকে টাকা ইনকাম শুরু করলেই সবার মনে একটাই প্রশ্ন আসে, যে Tax Form টা ফিলাপ করতে বলছে, তার জন্য কি ভারতে 5000 টাকা জরিমানা দিতে হবে? বিশেষ করে বাংলাদেশে TIN থাকলেই 5000 টাকা জরিমানার খবর শোনার পর ভারতীয় ইউজাররাও ভয় পাচ্ছে। আজকের এই পোস্টে পুরো বিষয়টা পরিষ্কার করে দেবো।
প্রথমেই বলে রাখি, না, ভারতে Facebook এর Tax Form ফিলাপ করার জন্য কোনো জরিমানা দিতে হয় না। বাংলাদেশের NBR এর নিয়ম আর ভারতের Income Tax Department এর নিয়ম একদম আলাদা।
Facebook Monetization এর জন্য মূলত আমাদের W-8BEN ফর্ম ফিলাপ করতে হয়। এটি মূলত আমেরিকার একটি ট্যাক্স ফর্ম। Facebook একটি আমেরিকান কোম্পানি, তাই তারা যখন আপনাকে টাকা দেয়, তখন আমেরিকার সরকার সেই টাকার উপর 30 শতাংশ পর্যন্ত ট্যাক্স কেটে নিতে চায়। কিন্তু ভারত এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি আছে, যার নাম DTAA, মানে Double Taxation Avoidance Agreement। এই চুক্তি অনুযায়ী, আপনি যদি প্রমাণ করেন আপনি ভারতীয়, তাহলে আপনার টাকা থেকে 30 শতাংশের বদলে মাত্র 15 শতাংশ বা অনেক ক্ষেত্রে 0 শতাংশ ট্যাক্স কাটা হবে।
এই প্রমাণ করার জন্যই W-8BEN ফর্মটি ফিলাপ করতে হয়। এখানে আপনাকে আপনার নাম, ঠিকানা, দেশের নাম India এবং আপনার PAN Card নম্বর দিতে হয়। PAN নম্বরটি এখানে আপনার Tax Identification Number হিসাবে কাজ করে। এই ফর্মটি ফিলাপ করলে আপনার কোনো ক্ষতি নেই, বরং লাভ। আপনি কম ট্যাক্স দিয়ে বেশি টাকা হাতে পাবেন। এর জন্য ভারত সরকার আপনাকে কোনো জরিমানা করবে না।
তাহলে ভারতে কখন 5000 টাকা জরিমানা দিতে হয়?
ভারতে 5000 টাকা জরিমানার বিষয়টি Facebook এর ফর্মের সাথে জড়িত নয়, এটি জড়িত ভারতের Income Tax Return বা ITR এর সাথে। আয়কর আইনের 234F ধারা অনুযায়ী, আপনি যদি সময়মতো আপনার ITR জমা না দেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে।
ভারতে এখন নতুন নিয়ম অনুযায়ী, বছরে যদি আপনার মোট আয় 3 লক্ষ টাকার বেশি হয়, তাহলেই আপনাকে ITR জমা দিতে হবে। এই আয়ের মধ্যে আপনার চাকরির বেতন, ব্যবসার লাভ এবং Facebook, YouTube, Instagram থেকে পাওয়া টাকাও ধরা হবে।
ধরুন, আপনি সারা বছর Facebook থেকে 1 লক্ষ টাকা পেয়েছেন এবং অন্য কোনো আয় নেই। তাহলে আপনার মোট আয় 3 লক্ষের নিচে, তাই আপনাকে বাধ্যতামূলকভাবে ITR দিতে হবে না। কোনো জরিমানাও নেই। কিন্তু যদি Facebook থেকে 2 লক্ষ এবং অন্য কাজ থেকে 2 লক্ষ, মোট 4 লক্ষ টাকা আয় হয়, তাহলে আপনাকে অবশ্যই 31শে জুলাই এর মধ্যে ITR জমা দিতে হবে। যদি আপনি 31শে জুলাই এর পর কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে জমা দেন, তাহলে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি আপনার আয় 5 লক্ষের নিচে হয়, তাহলে এই জরিমানা 1000 টাকা হয়।
বাংলাদেশের সাথে পার্থক্যটা এখানেই। বাংলাদেশে TIN খুললেই আপনাকে প্রতি বছর Zero Return জমা দিতে হবে, আয় থাকুক বা না থাকুক। না দিলেই 5000 টাকা জরিমানা। কিন্তু ভারতে PAN Card থাকলেই প্রতি বছর রিটার্ন দিতে হয় না। শুধুমাত্র আয় 3 লক্ষ টাকার বেশি হলেই দিতে হয়।
তাই ভারতীয় Content Creator দের জন্য পরামর্শ হলো, নির্ভয়ে Facebook এর Tax Form ফিলাপ করুন। সেখানে Country হিসাবে India এবং TIN হিসাবে আপনার 10 সংখ্যার PAN নম্বরটি দিন। তারপর প্রতি বছর আপনার মোট আয় হিসাব করুন। আয় বেশি হলে একজন ভালো CA এর পরামর্শ নিয়ে ITR-3 বা ITR-4 ফর্মে আপনার Facebook এর আয়কে Professional Income বা Business Income হিসাবে দেখিয়ে দিন।
মনে রাখবেন, Tax Form ফিলাপ না করলে Facebook আপনার টাকা থেকে 30 শতাংশ কেটে নেবে, আর ফিলাপ করলে অনেক কম কাটবে। তাই ফর্ম ফিলাপ না করাটাই আপনার ক্ষতি। ভারতে এর জন্য কোনো 5000 টাকা জরিমানার ভয় নেই।
Tax india income tax department
Adsense and meta earning income tax itr
Rules

একটি মন্তব্য পোস্ট করুন
Thank you visit again