বর্ধমান জেলার সারাদিনের আবহাওয়ার বিস্তারিত খবর

 বর্ধমান জেলার সারাদিন




Weather katwa


পূর্ব বর্ধমান: আজ ৩০শে অক্টোবর সারাদিন জেলাজুড়ে বৃষ্টি আর বজ্রপাতের দাপট থাকবে। আবহাওয়া দফতর থেকে লাল সতর্কতা না থাকলেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


সকালের আবহাওয়া (৬টা - ১২টা):

সকাল ৬.৩০ থেকে বৃষ্টি শুরু হবে। আমি কাল রাত থেকেই দেখছি আকাশ মেঘলা। সকাল ৭.৩০ এর দিকে মেমারি, কাটোয়া ,জামালপুর, রায়না এলাকায় ০.৯৩ মিলিমিটার বৃষ্টি হবে। তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকলেও অনুভূত হবে ২৯ ডিগ্রির মতো কারণ আর্দ্রতা ৯৫%। বাতাস বইবে পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১২ কিমি বেগে।

এদিকে কাটোয়া তে কালকে ভিজতে হবে  দেখে নিও 

যারা সকালে স্কুল, কলেজ বা অফিসে বেরোবেন, তারা রেইনকোট নিয়ে বেরোবেন। বর্ধমান স্টেশন চত্বরে সকাল থেকেই জল জমতে শুরু করবে।


দুপুরের আবহাওয়া (১২টা - ৪টা) - সবচেয়ে খারাপ সময়:

দুপুর ১১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হবে। এই সময় বজ্রবিদ্যুৎ চমকাবে। কাটোয়া, কালনা, পূর্বস্থলী, মন্তেশ্বর এই চারটি ব্লকে দুপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা ৬৫% পর্যন্ত।


তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি পর্যন্ত উঠবে, কিন্তু গুমোট গরম থাকবে। দুপুর ১.৩০ নাগাদ ০.৯৯ মিলিমিটার বৃষ্টি হবে। যারা মাঠে কাজ করছেন, তারা দুপুরে মাঠে থাকবেন না, বজ্রপাতের ঝুঁকি আছে।


বিকেল ও রাতের আবহাওয়া (৪টা - রাত ১২টা):



বিকেল ৩.৩০ এর পর বৃষ্টি একটু কমবে। বিকেল ৪.৩০ এ হালকা ঝিরঝিরে বৃষ্টি থাকবে। সন্ধ্যা ৬টার পর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি থেমে যাবে। রাতের তাপমাত্রা নেমে ২৫ ডিগ্রিতে চলে আসবে।


কালকের মোট বৃষ্টি: ১০.২১ মিলিমিটার

বৃষ্টির সম্ভাবনা: ৬০%


আপনার জন্য টিপস:

আজকের দিনটা বাড়িতে থাকাই ভালো। খুব দরকার না হলে লং ড্রাইভে যাবেন না। চাষিদের আজ ধান কাটা বন্ধ রাখতে বলা হয়েছে।


Purba Bardhaman: Today, October 30th, there will be a dominance of rain and lightning across the district throughout the day. Although there is no red alert from the meteorological department, a yellow alert has been issued


Weather updates 2026 katwa


কাটোয়া খবর লাইভ 


Post a Comment

Thank you visit again

নবীনতর পূর্বতন